পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে কাঙ্ক্ষিত যোগাযোগ স্থাপন করবে: হানিফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুন ২০২২, ১৯:০৫আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো এবং রাজধানী ঢাকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।

হানিফ বলেন, ‘৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ব্যবসা প্রতিষ্ঠান, পযর্টন, ফিসারিজ, বাণিজ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের জনগণের জীবনমান উন্নত হবে।’ শুক্রবার (২৪ জুন) বাসসকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দীর্ঘপ্রতীক্ষিত বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন পূরণ করেছেন।’

হানিফ বলেন, ‘দূরদর্শী নেতা শেখ হাসিনা সফলভাবে পদ্মা সেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের জনগণের অর্থনৈতিক অবস্থা পাল্টে দেবে এবং এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ও বিভিন্নভাবে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, পর্যটন এবং অন্যান্য খাতে অবদান রাখবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু চালু হবার পর মোংলা ও পায়রা সমুদ্রবন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানি-রফতানি হবে এবং কুয়াকাটা পর্যটনকেন্দ্রে আরও বেশি পর্যটক যাবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই সেতু দক্ষিণাঞ্চলে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের আকৃষ্ট করবে। আমদানি- রফতানি বৃদ্ধি পাবে।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দেশে এটি সর্ববৃহৎ অবকাঠামো নির্মাণ।’ খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের