পদ্মা সেতু অভিমুখে পিরোজপুর থেকে ৭ লঞ্চের যাত্রা

পিরোজপুর প্রতিনিধি
২৪ জুন ২০২২, ২০:৫০আপডেট : ২৪ জুন ২০২২, ২০:৫২

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাতটি লঞ্চে প্রায় ২০ হাজার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মী রওনা দিয়েছেন। শুক্রবার বিকালের দিকে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে তারা যাত্রা শুরু করেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা যাচ্ছেন কীর্তন খোলা-১০, পারাবাত-৮, ঈগল-৮, মর্নিং সান-৫ ও ৯, সুরভী-৭ লঞ্চে। এ ছাড়া যুবরাজ-৭ লঞ্চে জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা রয়েছেন।

ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানান, তারাও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের নেতৃত্বেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন। প্রতিটি লঞ্চে থাকা দলীয় নেতাকর্মীদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। আসা-যাওয়া ও খাওয়ার সব ব্যয় জেলা পরিষদের প্রশাসক বহন করছেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের