পদ্মা সেতুতে অভিযান, ছবি তুললে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৯:০৬আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:০৬

পদ্মা সেতুতে চলাচলে বেশকিছু নির্দেশনা থাকলেও তা মানেননি উৎসুক মানুষেরা। রবিবার (২৬ জুন) নিয়ম ভেঙে সেতুতে গাড়ি থামিয়ে অবস্থান, হেঁটে বেড়ানো, ছবি তুলতে দেখা গেছে অনেককে। এ অবস্থায় পদ্মা সেতুতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সেতুর ওপরে উঠে কেউ ছবি তুললে তাদের জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

রবিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় পদ্মা সেতুর ওপরে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে বলে জানান তিনি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছবি তোলার দায়ে দুই জনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল বলেন, নিরাপত্তার কারণে কাউকে সেতুর ওপরে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। দুই জন নিয়ম ভাঙায় তাদের ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

 এরআগে, বৃহস্পতিবার (২৩ জুন) পদ্মা সেতুতে চলাচলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়- সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, পদ্মা সেতুর ওপর যেকোনও ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপরে কোনও ধরনের ময়লা ফেলা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

তবে রবিবার ভোরে সাধারণ পরিবহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার পর দর্শনার্থীদের নিয়ম ভাঙতে দেখা গেছে। অনেকেই গাড়ি থামিয়ে সেতুতে নেমে ছবি তুলেছেন। আবার অনেকে টিকটক ভিডিও বানাতেও ব্যস্ত ছিলেন। এছাড়া দর্শনার্থীরা পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন পুরো সেতু। অবস্থার পরিবর্তন আনতে বিকালে সেতুতে পেট্রলিং শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনও গাড়িকে সেতুতে থামতে দেননি তারা। এতে সেতুতে উঠে নিয়ম মানার ঘটনাও কমে আসে।  

 

/টিটি/
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল