যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ে কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৫:১০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫:১০

দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা প্রধান অতিথি ছিলেন– বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মো. দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মো. হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি। তিনি নোটের সঠিক যাচাই-বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

কর্মশালায় নোট যাচাই-বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশ নেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
বিয়েবাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, সংসার করা হলো না শাহীনের
বিয়েবাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, সংসার করা হলো না শাহীনের
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?