রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও চারটি পাইপগান উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, চারটি পাইপ গান উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ছাড়াও দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শটগানের গুলি, ছয়টি পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনিয়াপাড়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এগুলো রেখেছে তার তথ্য দিতে পারেনি র‌্যাব।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ও র‌্যাব-৫ মিডিয়া থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুনিয়াপাড়া গ্রামে স্থানীয় একজনের গোয়ালঘরের পেছনে রান্না করার জন্য রাখা খড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা কোনও তথ্য দিতে পারেননি।

উদ্ধার অস্ত্রগুলো তানোর থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অস্ত্র জমা দিচ্ছেন সংঘর্ষপ্রবণ এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প
দেশে সক্রিয় বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, সীমান্ত দিয়ে আসছে ঢাকায়
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি