বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা ও পাঁচ পাচারকারী আটক

বান্দরবান প্রতি‌নি‌ধি
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৫৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের সঙ্গে আলীকদমের পাঁচ দালালকে আটক করা হয়। 

শ‌নিবার (১১ জানুয়ারি) ভোর সা‌ড়ে ৫টার দিকে আলীকদমের ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দালালরা হ‌লো- আলীকদমের দ‌ক্ষিণ নয়াপাড়ার মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজারপাড়ার মো. নজরুল ইসলাম (৪০), নয়াপাড়ার মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মো. আবু হুজাইফা (৩২) ও নয়াপাড়ার মো. খোরশেদ আলম (৫৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৭ ব্যাটালিয়নের জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলীকদম বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে চার কিলোমিটার দূরে বুসিরমুখ এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ৫৮ রোহিঙ্গা ও পাঁচ দালালকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গারা বিজিবি সদস্যদের জানিয়েছেন, তারা আলীকদম সীমান্তের ৫৬ ও ৫৭ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মেনচং ম্রো পাড়া এলাকার সীমানা দিয়ে অনুপ্রবেশ করেছেন। তাদের প‌রিবহ‌নের কা‌জে ব্যবহৃত একটি ডাম্পার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিজিবি ৫৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা বলেছেন, তারা আটক হওয়া আলীকদমের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা করা হবে। আটক স্থানীয় বাসিন্দাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। একইসঙ্গে পাচারের শিকার হিসেবে ওই মামলায় পাঁচ রোহিঙ্গাকেও আদালতে হাজির করা হবে। এই পাঁচ রোহিঙ্গার বিষয়ে আদালত করণীয় নির্ধারণ করবেন। অন্য রোহিঙ্গাদের নিয়ম অনুযায়ী সীমান্ত দিয়ে পুশব্যাক করবে বিজিবি।

/এএম/
সম্পর্কিত
কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা
রণক্ষেত্র লালমনিরহাট, বিক্ষুব্ধ জনতার ক্ষোভ কেন পুলিশের ওপর
জাল শেনজেন ভিসা দিয়ে পাচার: বিমান কর্মকর্তা গ্রেফতার
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি