কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ০৬:২০আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:২০

কুমিল্লার বরুড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ, অন্য ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হারুনের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, উত্তর শীলমুড়ি ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানি ওদুদ মিয়ার বিরুদ্ধে। সহপাঠীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, উত্তর শীলমুড়ি ইউনিয়নের ঘটনায় অভিযুক্ত ওদুদ মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ইউনিয়নের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/এফআর/
সম্পর্কিত
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ 
চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতার সব পদ স্থগিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি