খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯

খুলনা প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ২২:০৫ আপডেট : ০৫ জুন ২০২৬, ২২:০৫

খুলনা নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার ও চাঁদাবাজি দমনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার (৫ জুন) বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে মহানগর পুলিশ।

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন ও রিফাতও রয়েছেন।

শুক্রবার বিকালে খুলনা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনারের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথ অভিযান চালায়। এতে খুলনা থানা এলাকা থেকে ১৩, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩, লবণচরা থানা থেকে ৬, হরিণটানা থানা থেকে একজন, খালিশপুর থানা থেকে ১৬, দৌলতপুর থানা থেকে ৮ ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও চাঁদাবাজদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত বুধবার কেএমপি সদরদফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অপরাধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে কেএমপি, গোয়েন্দা পুলিশসহ অন্যান্য বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়।

পুলিশের দাবি, সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি রাব্বিসহ চার জনকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত কেএমপির দক্ষিণ বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৬৩ জনকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়েছিল।

কেএমপি জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সরকারের ‘সমালোচনা’ করলেই গ্রেফতার: প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
‌সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে:  আতিকুর রহমান
‌সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’