জেলের জালে ধরা পড়লো এক রাজা ইলিশ, দাম ১১ হাজার টাকা

চাঁদপুর প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১৫:২৭আপডেট : ১২ জুন ২০২৬, ১৫:২৭

চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে অল্প পরিমাণ ইলিশ। যার বেশিরভাগই ছোট। তবে কালেভদ্র ধরা পড়ে সবার বড় বা রাজা ইলিশ।

শুক্রবার (১৩ জুন) সকালে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এমনই একটি রাজা ইলিশ নিয়ে আসেন কয়েকজন জেলে।

বড় স্টেশনের মৎস্য ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, সকালে জেলেরা রাজা ইলিশটি বিক্রি করে যান শান্তিপিস আড়তে নিলাম হয়। দুই লাখ ১১ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয় ১১ হাজার ৭৫ টাকায়। আমরা স্বল্প লাভে মাছটি ১১ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করে দেবো।

তিনি বলেন, রাজা ইলিশের নেতৃত্বেই ইলিশ মাছের দল নদী থেকে সাগর পাড়ি দেয়। এ ধরনের বড় ইলিশই অন্যদের চলার পথ দেখায়। চাঁদপুরের নদী অঞ্চলে এমন বড় সাইজের মাছ খুবই কম ধরা পড়ে। এ কারণে এটি বাজারের অন্যতম আকর্ষণ।

চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, নদীতে এখন মাছ খুবই কম ধরা পড়ছে, তাই বাজারে সরবরাহ কম। বর্তমানে চাঁদপুরের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়। সাতশ থেকে আটশ গ্রাম ওজনের ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা। আর পাঁচশ থেকে ছয়শ গ্রাম ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।

তিনি বলেন, সাগরে মাছ ধরা শুরু হওয়ায় কয়েকদিনের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে। এতে ইলিশের দাম আরও কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা