নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ২২:১১আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ আবদুল জব্বারের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমিরের দায়িত্বে রয়েছেন। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

মেয়র প্রার্থী ঘোষণা করে আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের দল জামায়াতে ইসলামী প্রার্থী দেবে। আমরা আপনাদের কাছে সেরকম একটা মানুষ উপহার দিতে যাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জাব্বার কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ- সেই আপনাদের প্রিয় জননেতা মওলানা আব্দুল জাব্বারকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছি।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে জনগণ জামায়াতের প্রার্থীকে বিজয়ী করবে উল্লেখ করে তিনি বলেন, অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরও অনেক দল প্রার্থী ঘোষণা করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। তবে আগামীতে সুষ্ঠু পরিবেশে  নির্বাচন হলে নারায়ণগঞ্জের মানুষ সৎ, দক্ষ, যোগ্য ও খোদা ভিরু মানুষকে জনগণ নির্বাচিত করবে।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
জামায়াত কোন বিপ্লবের সম্ভাবনা দেখে?
বিএনপি-যুবদলের হামলা-ছুরিকাঘাতে শিবিরের এক সভাপতি নিহত
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি