নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৩:১৩আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহাবুব হোসেন মিন্টুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকালে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহাবুব হোসেন মিন্টু পাটকেলঘাটা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি তালা উপজেলা যুবলীগের সহসভাপতি এবং আগামী কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন মিন্টু। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে পাটকেলঘাটা থানা পুলিশ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ায় মামলা, গ্রেফতার ৮
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ