শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:০৪

শাকিব খানকে ছাড়া দেশের অন্য কোনও নায়ককে নিয়ে প্রোডাকশন হাউজগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে অভিযোগ তুলেছেন অপু বিশ্বাস। বিষয়টিকে চলচ্চিত্রের জন্য ‘সুসংবাদ নয়’ বলেও মনে করেন এই নায়িকা তথা শাকিব-প্রাক্তন।

সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। 

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউজগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করেনি। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।’

প্রযোজনা সংস্থা এম কে প্রোডাকশন-এর ‘সিক্রেট’ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। তারই ঘোষণা দিতে গিয়ে ‘শাকিব-নির্ভরতার’ এই চিত্র তুলে ধরেন তিনি। সেই ধারা থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান অপু।

তিনি বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই।’

এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা। 

অপুর ভাষ্যে, ‘আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
কোন তিনজনের কাছে কৃতজ্ঞ অপু বিশ্বাস!
কোন তিনজনের কাছে কৃতজ্ঞ অপু বিশ্বাস!
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন