নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ০৯:৩৩আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৩৩

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তাকে ‘পাগল’ বলে সমালোচনা করার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ যে ইরানের সঙ্গে শান্তি আলোচনাকে আটকে দিচ্ছে তা নিয়ে তিনি ‘খানিকটা বিরক্ত’ ছিলেন বলেও জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গত বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে তার এই উত্তেজনার কথা মেনে নিলেও দাবি করেছেন, তাদের মধ্যকার সম্পর্ক এখনও বেশ মজবুত। ট্রাম্পের মতে, তারা দুজনেই ‘যুদ্ধকালীন’ নেতা হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আত্মিক যোগাযোগ রয়েছে।

দ্য নিউ ইয়র্ক পোষ্টের পড ফোর্স ওয়ান অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা একসাথে খুব ভালো কাজ করেছি। আমি বিবিকে (নেতানিয়াহু) অনেক পছন্দ করি এবং তার সাথে আমার কাজের বোঝাপড়াও দারুণ।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে মাঝে মাঝে তার ‘কৌশলগত দ্বিমত’ তৈরি হলেও তাদের ‘লক্ষ্য এক’ এবং তারা ‘প্রধান বিষয়গুলোতে একমত’।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি আমাকে শ্রদ্ধা করেন, আমিও তাকে শ্রদ্ধা করি। আমরা সবসময় আমাদের মধ্যকার মতপার্থক্যগুলো দূর করার উপায় খুঁজে বের করি।

গত সোমবারের ফোনালাপ নিয়ে প্রেসিডেন্টের এমন মন্তব্য থেকে এটি স্পষ্ট যে, ইরান যুদ্ধ মেটাতে ট্রাম্পের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। কারণ, তেলের ক্রমবর্ধমান দাম এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে এবং বৈশ্বিক বাণিজ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ জুন ২০২৬, ০৯:৩৩
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সম্পর্কিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন