কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৪:০৫আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪:০৫

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করা এবং ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

সেন্টকম আরও জানিয়েছে, এই মিসাইল হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও মার্কিন কর্মকর্তা বা সেনাসদস্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সাথে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৬ জুন ২০২৬, ১৪:০৫
কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন
লেবাননের প্রেসিডেন্টকে ‘প্রকৃত শত্রুর’ দিকে নজর দিতে বললেন আরাঘচি
হরমুজে ইরানি ড্রোনের জবাবে রাডার স্থাপনায় মার্কিন হামলা
সর্বশেষ খবর
জাতিসংঘে আত্মত্যাগের স্বীকৃতি পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জাতিসংঘে আত্মত্যাগের স্বীকৃতি পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন
যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন
মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ট’ 
মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ট’ 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে: শিশির মনির
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে: শিশির মনির
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি