যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত নয়, খসড়া পরিবর্তনের দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ১৮:২৯ আপডেট : ২৯ মে ২০২৬, ১৮:২৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়ার লেখাগুলো সাম্প্রতিক দিনগুলোতে পরিবর্তন করা হয়েছে এবং এটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে একটি সূত্র এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি সম্ভাব্য এই চুক্তি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলোর সমালোচনা করে বলেছে, সেখানে প্রকাশিত কিছু তথ্য ‘সঠিক নয়’ এবং এতে বেশ কিছু ভুল ব্যাখ্যা রয়েছে।

এর আগে মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছিল যে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু করার বিষয়েও তারা একমত হয়েছে। তবে এই চুক্তিটি কার্যকর হতে হলে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এর আগে মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য এই মার্কিন-ইরান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘অবাধ’ থাকবে এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত