গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি ক্রীড়া হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় এক দুই বছরের শিশুসহ মোট ২৪ জন নিহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বাঘাই জানান, ওই হামলায় একটি নতুন অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল, যা মূলত ছিল ‘এয়ারবার্স্ট’ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র থেকে উচ্চগতির ১ লাখ ৮০ হাজার টাংস্টেন পেলেট (ছররা গুলি) চারদিকে ছড়িয়ে পড়ে, যা চারপাশে ব্যাপক বিধ্বংসী প্রভাব ফেলে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, এটি কোনও ভুল ছিল না বরং ইরানি বেসামরিক নাগরিকদের ওপর নতুন অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা পরীক্ষার একটি পরিকল্পিত সিদ্ধান্ত ছিল।
যুক্তরাষ্ট্রের এই হামলাকে চরম অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই ধরনের কর্মকাণ্ড একটি স্পষ্ট এবং জঘন্য যুদ্ধাপরাধ।
During a meeting with Dr. Mousa Mousavi, the member of Parliament for Mehr & #Lamerd, I was briefed on the harrowing details of a devastating American missile strike on a sports hall in the city of Lamerd, Fars Province.
— Esmaeil Baqaei (@IRIMFA_SPOX) May 25, 2026
On the afternoon of Saturday, 9 Esfand 1404 (28 February… https://t.co/tHr7g6gPIv








