মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২৬, ০০:১০আপডেট : ২০ জুন ২০২৬, ০০:১০

মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত বিএনপির নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নুরুল ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।  

শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১৫ মিনিটে মধ্যে তিনি ঢামেক হাসপাতালে পৌঁছান এবং আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. নুরুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।  

প্রতিমন্ত্রী আহত বিএনপির নেতাকে দেখতে রাতে ঢামেক হাসপাতালে আসেন তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। 

এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।  

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম’
ঢামেকে কারাবন্দির মৃত্যু
মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি