গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ০৮:২৩আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ (৫৫)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

এর আগে গত ১২ জুন রাজধানীর রামপুরার টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কাইল্যা পলাশ। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কাইল্যা পলাশ প্রায় ২২ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

/আইএ/এম/
সম্পর্কিত
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি