পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট

জীবনযাপন ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৯:৩৪আপডেট : ০৪ জুন ২০২৬, ২০:০২

এই গরমে স্বস্তি পেতে ও প্রতিদিনের খাবারে সবজির বৈচিত্র্য বাড়াতে চাইলে তৈরি করতে পারেন পাঁচমিশালি সবজি ঘণ্ট। নানা ধরনের মৌসুমি সবজি দিয়ে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। ভাতের সঙ্গে পরিবেশনের জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি আয়োজন।

উপকরণ

সাদা আলু ১ কাপ, মিষ্টি আলু ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, কাঁচা কলা ১ কাপ, পেঁপে ১ কাপ, চাল কুমড়া ১ কাপ, ধুন্দল ১ কাপ, বেগুন ১ কাপ, তেল আধা কাপ, আদা কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ এবং সামান্য হলুদ গুঁড়া।

প্রস্তুত প্রণালি

প্রথমে সব সবজি কিউব করে কেটে নিন। এরপর লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নরম করে নিতে হবে।

অন্যদিকে একটি প্যানে তেল গরম করে পাঁচফোড়ন, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে সিদ্ধ করা সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রান্নার সময় চামচ দিয়ে সবজিগুলো হালকা চেপে ভেঙে দিতে হবে, যাতে ঘণ্টের স্বাভাবিক মাখা মাখা ভাব আসে। শেষে চিনি ও প্রয়োজনমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাঁচমিশালি সবজি ঘণ্ট।

/এমএএল/
সম্পর্কিত
কাঁঠালের বিচিতে দেশি মুরগি
গ্রামীণ স্বাদের পালং শাকে টেংরা মাছ
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বশেষ খবর
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন