কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৭৯ কোটি ৭২ লাখ টাকা

কুবি প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০০:১৩আপডেট : ১৬ জুন ২০২৬, ০০:১৩

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদিত বাজেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জন্য ৭৯ কোটি ৭২ লাখ টাকার রাজস্ব বরাদ্দ রাখা হয়েছে। 

গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছয় হাজার ৪৮৪ জন শিক্ষার্থীর হিসেবে এই বাজেটে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে ১ লাখ ২২ হাজার ৯৪৯ টাকা বরাদ্দ পড়ছে। অর্থাৎ বছরে প্রতিটি শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে এই বাজেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণার ও পড়াশোনার মান বৃদ্ধির জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট তুলনামূলক কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা, গবেষণা কার্যক্রম এবং আবাসন সংকট বিবেচনায় আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে এখনও অনেক উন্নয়ন চ্যালেঞ্জ রয়েছে। গবেষণাগার, আবাসন, পরিবহন ও প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণে পর্যাপ্ত অর্থায়ন জরুরি। তাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী আরও বড় বাজেট বরাদ্দের প্রত্যাশা করছি।’

/এএম/ 
সম্পর্কিত
প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান 
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
বাজেটকে যারা চানাচুরের সঙ্গে তুলনা করে তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা