প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ২০:১২আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:১২

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান। 

বুধবার (১৭ জুন) রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ওআইআরডি) আয়োজিত সেমিনারে তিনি বলেন, “বর্তমান প্রতিরক্ষা বাজেটের বড় অংশ বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয়ে চলে যায়। সামরিক সক্ষমতা বাড়াতে এই খাতে আরও বিনিয়োগ প্রয়োজন।” 

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, “সামগ্রিক বাজেটের তুলনায় কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি খুবই সীমিত। কৃষকদের স্বার্থে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ভর্তুকি ব্যবস্থায় সংস্কার আনা জরুরি।” 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিএমের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের আহমেদ। তিনি বলেন, “বাজেটে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন চ্যালেঞ্জিং হবে।” পাশাপাশি বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা এবং ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগে প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সরকার ছাড় দিলেও বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
সর্বশেষ খবর
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন