ইপিআই টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৬, ১৯:৪১আপডেট : ১০ জুন ২০২৬, ১৯:৪১

দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং এইডস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও ভ্যাকসিন কিনতে ৪৬৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১০ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় স্বাস্থ্যসেবা বিভাগের চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা সূত্র জানায়, মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম অব্যাহত রাখতে ২০২৫-২৬ অর্থবছরে প্রয়োজনীয় ভ্যাকসিনের অর্ধেক ইতোমধ্যে ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় করা হয়েছে। বাকি ৫০ শতাংশ ভ্যাকসিন সংগ্রহের জন্য আহ্বান করা প্রাইস অফারের ভিত্তিতে নতুন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাত ধরনের রুটিন ইপিআই ভ্যাকসিন সংগ্রহ করা হবে। এ খাতে ব্যয় হবে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৭৫৫ টাকা। মোট ৭৭ লাখ ৯৫ হাজার ৬৩৬ ভায়াল ভ্যাকসিন কেনা হবে; যার উৎপাদনকারী দেশ জাপান, ডেনমার্ক, ভারত, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়া।

এছাড়া জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য অতিরিক্ত প্রয়োজনীয় অ্যান্টি-টিবি ড্রাগস (৪ এফডিসি) সংগ্রহে ভেরিয়েশন প্রস্তাবেও সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কি দুর্নীতি কমবে, প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী
পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
মৌজা রেট বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প