দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৮:৫৯আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:৫৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে  ১৯৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে প্রায় ২০৩ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ সংশোধিত বাজেটের তুলনায় কিছুটা কম।

আগামী অর্থবছরে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।এর মধ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব জেলায় ১৩ সদস্যবিশিষ্ট মহানগর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনা করা হবে। পাশাপাশি সব উপজেলায় ৯ সদস্যবিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন এবং ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘সততা সংঘ’ গঠন করা হবে।এ ছাড়া শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ নামে বিক্রেতাবিহীন দোকান চালুর কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানির আয়োজনও করা হবে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুদকের খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত উন্নয়ন এবং কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দুদকের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান 
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
বাজেটকে যারা চানাচুরের সঙ্গে তুলনা করে তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা