তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৫:২৯আপডেট : ০৩ জুন ২০২৬, ১৫:২৯

সামাজিক যোগাযোগমাধ্যয়ম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে হাসিব চৌধুরী (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর লালবাগের পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করে সে। এ সময় ঘটনার ভিডিও ও ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে।

অভিযোগে বলা হয়, পরে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১১ মে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

তাপস কর্মকার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভেপ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি