মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৬:৪৩আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬:৪৩

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা রানা রায়ের সাত দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে নিজেদের বাসার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় আসামিরা। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং ছিনতাই হওয়া মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।

শুনানিকালে বিচারক আসামিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ছিনতাই হওয়া লাগেজ এখনও উদ্ধার হয়নি। বিচারকের প্রশ্নের জবাবে আসামিরা দাবি করেন, লাগেজ তাদের সহযোগী আলমের কাছে রয়েছে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে জানান, আসামি আরিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ মে দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

/এআই /আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
প্রীতি উড়ানের মৃত্যু: অভিযোগপত্রে কী আছে
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি