নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৯:৫৭আপডেট : ০৩ জুন ২০২৬, ১৯:৫৭

নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) সাবেক প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. মঞ্জুর আলীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশন গঠনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হতে পারে।

দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে মঞ্জুর আলীর পিআরএল শুরু হলেও সম্প্রতি তার চুক্তিভিত্তিক নিয়োগসংক্রান্ত একটি ফাইল স্থানীয় সরকার বিভাগের সচিবের দফতরে প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, পিআরএলে যাওয়ার আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ২৫০ জন কর্মী নিয়োগে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে। পাশাপাশি কনসালটেন্ট নিয়োগ, টেন্ডার প্রক্রিয়া এবং বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে ভুয়া হাজিরা দেখিয়ে বেতন উত্তোলন এবং প্রকল্পবহির্ভূত ব্যক্তিদের প্রকল্পে নিয়োজিত দেখানোর অভিযোগও রয়েছে।

এছাড়া এমজিএসপি প্রকল্পে দায়িত্ব পালনকালে উদ্বৃত্ত অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাতের অভিযোগও দুদকে জমা পড়েছে। অভিযোগের অর্থে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট ও জমি কেনার বিষয়েও অনুসন্ধান চলছে।

এই বিষয়ে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে এবং নিয়োগ ও কনসালটেন্সি-সংক্রান্ত নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। নতুন কমিশন গঠন হলেই এই বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/এম/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় সেই আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু
জবিতে ১৫ বছরের অনিয়ম তদন্তে কমিটি
‘বাংলাদেশের দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলা’
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা