জবিতে ১৫ বছরের অনিয়ম তদন্তে কমিটি

জবি প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১৯:২৪আপডেট : ১৬ জুন ২০২৬, ১৯:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন এবং বেতন গ্রেড প্রদান সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরোকে তদন্ত কাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তা ১৬ জুন থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন তদন্ত কর্মকর্তা। প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম।

/এমএএল/ 
সম্পর্কিত
আম্মারকে ঘিরে রাবিতে ৩ তদন্ত কমিটি: প্রতিবেদন জমা হয়নি একটিও
সরকারি আটা গায়েব, খাদ্য কর্মকর্তা বললেন, ‘এত কথা কওয়া লাগবে ক্যা, সবাই মিলে খাই’
১৩৪ কোটি টাকার প্রকল্পের ফল শূন্য, সঙ্গে ১৫টি উটপাখি খেয়ে ফেলেছেন তারা
সর্বশেষ খবর
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের
সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের
আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে