২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ২০:১৬আপডেট : ০৩ জুন ২০২৬, ২০:১৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছিনতাইকারী আকাশকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন- মো. রবিন ও আরাফাত।

ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (৩ জুন) বিকেলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছিল চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এডিসি জুয়েল রানা জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান আয়েশা টেলিকমের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের স্যামসাং মোবাইলসহ তিনটি মোবাইল নিয়ে যাওয়া হয়।

এর কয়েকদিন পরে নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়া তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো আকাশ ও তার সহযোগীরা।

যাচাই-বাছাই করে দেখা যায়, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই মামলা, দুটি মারামারি মামলা ও একটি মাদকের মামলা রয়েছে।

এছাড়া তার সহযোগী রবিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি