লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ০৯:৪১আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৪১

লিবিয়া বা অন্যান্য ট্রানজিট দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে আর দেশটির ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হওয়ার পর এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকায় ইতালির দূতাবাস।

সোমবার (১৫ জুন) এক বার্তায় দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে নতুন অভিবাসন আইন কার্যকর হয়েছে। এর আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করা হবে এবং দ্রুত ফেরত পাঠানো হবে। ফলে তাদের পক্ষে ইতালিতে অবস্থান করা বা সেখানে কাজ করার সুযোগ থাকবে না।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশি নাগরিকদের পাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হওয়া উচিত নয়। যারা অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন, তারা মানবপাচারকারী চক্রকে সহযোগিতা করেন, যা একটি অপরাধ।

বার্তায় বলা হয়, ইতালিতে বৈধভাবে অভিবাসনের সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। এসব সুযোগ কেবল বৈধ প্রক্রিয়া অনুসরণকারীদের জন্য উন্মুক্ত। 

দূতাবাস বৈধ পথে ইতালিতে যাওয়ার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিয়ম মেনে আবেদন করুন এবং নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করুন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা’
অভিবাসন কমলেও কেন শান্ত হচ্ছে না ব্রিটেন
‘সামাজিক আন্দোলন ছাড়া মানবপাচার ও অনিরাপদ অভিবাসন রোধ সম্ভব নয়’
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা