আগুনে নিভে গেলো একই পরিবারের ৪ জনের প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ০৫:১৭আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:১৭

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের আরও তিন জনের মৃত্যু হয়েছে। এর আগে একজনের মৃত্যু হয়েছিল। এতে একই পরিবারের দগ্ধ চার জনই মারা গেলেন।

সোমবার (১৫ জুন) সকাল থেকে রাতের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। এর আগে ১২ জুন দুপুরে আরও একজন মারা যান।

সোমবার ভোরে আলী আহমেদ মান্নান (৫০), সকাল পৌনে ১০টার দিকে মো. সায়েম (১৯) এবং রাত পৌনে ১১টার দিকে মিম (১৩) মারা যান। গত ১২ জুন দুপুর দেড়টার দিকে মারা যান সুলতানা (৩৫)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দগ্ধদের মধ্যে আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

/আইএ/এআইবি/এম/
সম্পর্কিত
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারকাজ চলমান
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা