পুশইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, বাধা দিল পুলিশ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৯ জুন ২০২৬, ২২:৫৩আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:৫৩

সীমান্তে অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’। তবে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। 

ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলকারীরা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তারা সড়ক ত্যাগ করেন।

সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মেজর আক্তারুজ্জামান, এবি জুবায়ের, রাশেদ প্রধানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশইন করার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।’ এজন্য তারা সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।’

গুলশান থানার ওসি দাউদ হো‌সেন ব‌লেন, তারা ভারতীয় দূতাবা‌সের দি‌কে যে‌তে চে‌য়ে‌ছি‌লেন। তা‌দের বু‌ঝি‌য়ে ফেরত পাঠা‌নো হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে। 

/এসএন‌কে/ইউএস/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি