ক্যাঙ্গারুর মাংস খাওয়া কি জায়েজ

বেলায়েত হুসাইন
১৮ জুন ২০২৬, ১০:০১আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:০১

ইসলামি শরিয়তের মূলনীতি হলো, প্রতিটি পশুই হালাল; যতক্ষণ না সেগুলোর কোনোটার বিষয়ে হারাম হওয়ার দলিল পাওয়া যায়। তবে হারাম হওয়ার ক্ষেত্রে মূলত দুটি বিষয় ধরা হয়।

১. নির্দিষ্টভাবে হারাম হওয়ার দলিল থাকা। যেমন: শূকর। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে...।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৩)

২. হারাম হওয়ার যে মূলনীতি রয়েছে, তার অন্তর্ভুক্ত হওয়া। যেমন: পশু-পাখি হারাম হওয়ার কারণ হলো, যদি তা মাংসাশী বা হিংস্র হয়, নাপাক বা অপবিত্র বস্তু ভক্ষণ করে, নোংরা ও অপবিত্র হয়, কিংবা থাবা দিয়ে শিকার ধরে। যেমন: বাঘ, সিংহ, শিয়াল, কাক, ঈগল, কুকুর প্রভৃতি।

আর ক্যাঙ্গারু উপরোক্ত দুটি বিষয়ের কোনোটির মধ্যেই পড়ে না। এ জন্য তা হারাম নয়; বরং হালাল প্রাণী কারণ, এটির হারাম হওয়ার পক্ষে কোনও দলিল পাওয়া যায় না। অর্থাৎ এটি মাংসাশী বা হিংস্র স্বভাবের নয়, নাপাক বা অপবিত্র বস্তু ভক্ষণকারীও নয় এবং নোংরা-অপবিত্র প্রাণীর অন্তর্ভুক্তও নয়।

প্রাণিবিদদের মতে, ক্যাঙ্গারু একটি তৃণভোজী প্রাণী। আর এটি অস্ট্রেলিয়ার জাতীয় পশু এবং সেখানকার অনেক মুসলিম এটির মাংস খায়।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া: ৫/২৮৯ ও রদ্দুল মুহতার: ৪/৩০৪

/আরকে/
সম্পর্কিত
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
মুতা বিয়ে কী, এটি জায়েজ?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার