ঢাকার ফুটবলে ফিরলো চট্টগ্রাম মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৮:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:৪৬

ঢাকার ফুটবলে ফিরলো চট্টগ্রাম মোহামেডান আগামী ২৯ অক্টোবর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে আট দলের মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বা বিসিএল। পেশাদার কাঠামোর দ্বিতীয় সারির প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এ লিগ শেষ হবে ২২ ডিসেম্বর। তবে বিসিএল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়টি দল উঠবে বা কয়টি দলের অবনমন হবে তা চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ সোমবার বাফুফে ভবনে বিসিএল-এর লোগো উন্মোচন ও স্পনসরদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। লিগের টাইটেলে স্পনসর মার্সেল। কো-স্পনসররা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, প্রগতি ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ম্যাক্স গ্রুপ ।

এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে ভিক্টোরিয়া স্পোর্টিং, টি অ্যান্ড টি ক্লাব মতিঝিল,ফকিরেরপুল ইয়াং মেন্স, বাংলাদেশ পুলিশ, অগ্রণী ব্যাংক, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম মোহামেডান ও কারওয়ান বাজার প্রগতি সংঘ।

৮ দলের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব সম্পূর্ণ নতুন দল। কারওয়ান বাজার প্রগতি সংঘও পেশাদার লিগের দ্বিতীয় স্তরে প্রথম খেলছে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও ঢাকার ফুটবলে ফিরছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০১০-১১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে ঢাকার ফুটবল থেকে হারিয়ে যায় চট্টগ্রামের এই দলটি। পেশাদার লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি আসরেও খেলেছিল তারা। অবনমিত হওয়ার পর ঢাকায় ফেরার আর কোনও উদ্যোগ নেয়নি ক্লাবটি। ৫ বছর পর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের মধ্য দিয়ে আবারও ঢাকার ফুটবলে প্রত্যাবর্তন করছে চট্টগ্রাম মোহামেডান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার