আনিসুল হক সজ্জন ছিলেন: মওদুদ আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২ আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২

মওদুদ আহমদ (ফাইল ছবি) সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক কর্মঠ, সজীব ও সজ্জন ছিলেন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় আনিসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনাও করেন তিনি।
আনিসুল হক প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘দল হিসেবে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না তিনি কতগুলো মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে।’
আনিসুল হক একজন সিটি করপোরেশন নেতা হিসাবে যে দৃষ্টান্ত রেখে গেছেন, আশা করি পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তারা তাকে অনুকরণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের সমালোচনা করেন মওদুদ আহমদ বলেন, ‘সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আসলে তারাই গণতন্ত্র ধুলিস্যাৎ করেছে। দেশে কোনও গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই।’
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘আমার ৫০ বছরের অভিজ্ঞতায় কোনওদিন শুনিনি, যে সাপ্তাহিক জামিন নিতে হয়। সাপ্তাহিক জামিন হলো বিরোধীদলের নেত্রীর জন্য আরও বেশি নির্যাতন, বেশি অপমানজনক। এটা সম্ভব হয়েছে আমাদের দেশের নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে। সে কারণে তারা আজ এই ধরনের আদেশ দিয়েছে।’ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব খারাপ একটা দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, প্রচার সম্পাদক লায়ন সাইফুল ইসলাম সেকুলসহ প্রমুখ।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
সর্বশেষ খবর
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক