১০ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৫২ হাজার কোটি টাকা: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৩

নসরুল হামিদ সরকার বিদ্যুৎ খাতে গত ১০ বছরে ৫২ হাজার ২৬০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নসরুল হামিদ বলেন, সরকারি ও বেসরকারি—উভয় খাতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ফার্নেস অয়েলভিত্তিক গড়ে ১৩-১৪ টাকা, ডিজেলভিক্তিক ২৫-৩০ টাকা, গ্যাসভিত্তিক ২.৫-৩.০ টাকা। এর বিপরীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাল্ক পর্যায়ে সরবরাহ ব্যয় প্রতি ইউনিট ৫ দশমিক ৮২ টাকা এবং বাল্ক পর্যায়ে গড় বিক্রয় মূল্য ৪ দশমিক ৮০ টাকা।
গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডার অন্যান্য সিলিন্ডারের তুলনায় নিম্নচাপ-সম্পন্ন। অভ্যন্তরে বিদ্যমান চাপের কারণে এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ক্ষীণ এবং অদ্যাবধি এ ধরনের দুর্ঘটনা ঘটার নজির নেই। এলপিজি সিলিন্ডার যথাযথভাবে তৈরি করা হচ্ছে কিনা, তা বিস্ফোরক পরিদফতর নিয়মিতভাবে পরিদর্শন করে তা নিশ্চিত করছে।
নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে এলএনজি হিসেবে গ্যাস আমদানি করা হচ্ছে। বর্তমানে দৈনিক কমবেশি ৫৯০ মিলিয়ন ঘনফুটের সমপরিমাণ এলএনজি আমদানি করা হচ্ছে।
জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের অবৈধ বিতরণ লাইনের পরিমাণ ২ লাখ ৪৪ হাজার ৭৬০ মিটার। এই জেলাগুলোতে অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ চিহ্নিত স্পট ১২১টি।
ফলমূলের ৬০০ নমুনা পরীক্ষায় কেমিক্যাল পাওয়া যায়নি
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) গত বছর প্রায় ৬০০টি ফলমূলের নমুনা পরীক্ষা করেছে। এগুলোতে ফরমালিন বা অন্য কোনও কেমিক্যালের উপস্থিতি পাওয়া যায়নি।
চলচ্চিত্রে সুস্থ ধারা চলমান
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের চলচ্চিত্রে সুস্থ ধারা চলমান রয়েছে।
সংরক্ষিত আসনের শামীমা আক্তার খানমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সম্পর্কিত ১৯ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে। এছাড়া তথ্য অধিদফতরে ১১ সদস্যের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল রয়েছে। ২০১৮ সালের ২১ নভেম্বর থেকে এ পর্যন্ত গুজবসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুজব বলে নিশ্চিত করে ১৮টি তথ্যবিবরণী জারি করা হয়েছে। গুজব ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে বিটিভি নিয়মিত অনুষ্ঠান প্রচার করে আসছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা