ডুয়েট উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০২:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৪:৩০

 

অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ৬ষ্ঠ উপাচার্য হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডুয়েট শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ) দফতর, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই। এ সময় উপাচার্য প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় ডুয়েটকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পানি সম্পদ ও পরিবেশ প্রকৌশল বিশেষজ্ঞ। এর আগে তিনি বুয়েটের উপ-উপাচার্য, ঢাকা ওয়াসার চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮২ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৮৪ সালে পরিবেশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের গ্লাসগোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত ২০টিরও অধিক বইয়ের কয়েকটি অধ্যায় এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস-এ ১৬০টিরও অধিক পেপার প্রকাশিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ধনি পাগলা গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন।  তার বাবা  মরহুম মো. নাছির উদ্দিন ব্যাপারী এবং মাতা মরহুম হাবিজন নেছা। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।       

/টিএন/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
ফিটনেসবিহীন যানবাহন নিয়ে কঠোর বার্তা বিআরটিএ’র
ফিটনেসবিহীন যানবাহন নিয়ে কঠোর বার্তা বিআরটিএ’র
রুশ বিজ্ঞানীসহ কার কার সঙ্গে প্রেম করেছেন বিল গেটস, নিজেই জানালেন
রুশ বিজ্ঞানীসহ কার কার সঙ্গে প্রেম করেছেন বিল গেটস, নিজেই জানালেন
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা