দিনাজপুরে প্রথম টিকা নেবেন হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪

রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। দিনাজপুরে প্রথম করোনার টিকা গ্রহণ করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকাল ১০টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি টিকা নেবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে জেলার ১৩টি উপজেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। সকালে হুইপ ইকবালুর রহিম টিকা গ্রহণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। পরে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ সব উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে।

তবে কি পরিমাণ মানুষ প্রথম দিনে টিকা গ্রহনের আওতায় আসবেন, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

হুইপ ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি ২৭ জানুয়ারি টিকা গ্রহণ করা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার ভাই। বোনের মতো ভাইও প্রথম টিকা গ্রহণের তালিকায় নাম লেখাচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক