মাহফিলে উসকানিমূলক বক্তব্য: দুজনকে পুলিশে দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৮

মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই জনকে পুলিশে দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এই উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২) ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজে বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান