আটক ইরানি তেল বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১
image

গত বছর নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় আটক করা ইরানের দশ লাখেরও বেশি ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এছাড়া আটক হওয়ার পর ইরানি তেলবাহী আরও একটি জাহাজ মার্কিন বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তেহরানের পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের বেশ কয়েকটি গ্রুপকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। এসব নিষেধাজ্ঞার আওতায় গত বছর চারটি ট্যাংকারে করে ইরান থেকে ভেনেজুয়েলায় পাঠানো ১২ লাখ ব্যারেল জ্বালানি তেল আটক করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আটক করা ইরানের অন্যতম বড় তেলের চালান ছিলো সেটি। আটকের পর এসব তেল অন্য জাহাজে স্থানান্তর করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়। এবার এসব তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ ‘রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসের শিকারদের’ মধ্যে বিতরণ করা হবে।

মার্কিন বিচার বিভাগের মুখপাত্র মার্ক রায়মোন্ডি জানিয়েছেন, আটক করা ইরানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে। তবে এ থেকে কি পরিমাণ অর্থ পাওয়া গেছে তা জানানো হয়নি। তবে ইউরোপের জ্বালানি তেলের বাজার হিসেব করলেও ধারণা করা হচ্ছে লাখ লাখ ডলার পাবে ওয়াশিংটন।

ইরানি তেল বিক্রি করে পাওয়া অর্থ কাদের মধ্যে বিতরণ করা হবে সেই বিষয়ে ওয়াশিংটনের জেলা আদালত সিদ্ধান্ত নেবে বলে জানান বিচার বিভাগের মুখপাত্র।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্পের সঙ্গে চুক্তি করে যেভাবে লাভবান হলো ইরান
হরমুজ পার হলো সৌদি আরবের তিন সুপারট্যাংকার
কী, কেন, কীভাবেচুক্তির পরও ইরান-মার্কিন শান্তির পথে বাধা কী
সর্বশেষ খবর
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন