কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ অফিসারের বদলির আবেদন

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় কর্মরত ১০ পুলিশ অফিসার ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলির আবেদন করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির কাছে তারা এই আবেদনপত্র জমা দেন। 

বদলির আবেদনকারী অফিসাররা হলেন—এসআই সরোজ রতন আচার্য, এসআই জাকির হোসেন, এসআই শাহীদ হোসাইন, এসআই মো. নিজাম উদ্দিন, এসআই এমরান হোসাইন, এসআই রিয়াদুল হাসান, এএসআই বাবুল মিয়া বেগ, এএসআই মো. আবদুল জাহের, এএসআই মো. জহির হোসেন ও এএসআই রবিউল আলম।

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ‘উপপরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক পদের মোট ১০ জনের বদলির আবেদন আমার কাছে জমা পড়েছে। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

একটি সূত্র থেকে জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অফিসাররা নিজেদের মানিয়ে নিতে না পেরে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বদলির আবেদনকারী এক পুলিশ অফিসার বলেন, ‘কোম্পানীগঞ্জ থানা এলাকায় চলমান পরিস্থিতিতে সম্মানের সঙ্গে চাকরি করা দুষ্কর। যে কারণে সম্মান থাকতে চলে যেতে চাচ্ছি।’

উল্লেখ্য, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ একরামুল করিম চৌধুরী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ‘অপরাজনীতি, টেন্ডার বাণিজ্য, চাকরি বাণিজ্য ও কমিশন বাণিজ্য’ বন্ধের দাবিতে গত ২ মাস থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আন্দোলন করে আসছেন। তিনি ওই দুই নেতার সঙ্গে আঁতাত করার অভিযোগ এনে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এবং পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি