মোবাইলের 'আইএমইআই' নম্বর বদলাতো তারা

রিয়াদ তালুকদার
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইলগুলো তাদের কাছে আসতো। পরে একটি সফটওয়্যার ব্যবহার করে সেসব মোবাইলফোনের 'আইএমইআই' নম্বর বদলে বিক্রি করতো চক্রটি।

র‌্যাব বলছে, 'আইএমইআই' নম্বর বদলানো হলে চোরাই মোবাইল খুঁজে পাওয়া সম্ভব নয়। গ্রেফতারকৃতরা রাজধানীর চোরাই মোবাইল সংগ্রহ করে এ কাজটি করতো।

পল্টন ও তেজগাঁও এলাকায় গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, ওরা একটি বিশেষ সফটওয়ারের মাধ্যমে চোরাই মোবাইলের 'আইএমইআই' নম্বর বদলে দিত। ওই মোবাইল দিয়ে পরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় আরও কয়েকজনের বিষয়ে খতিয়ে দেখছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন শফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩২), মো. ইমন (২৩), সিরাজ আলি (৩০), রানা হাজরা (২৬) ও আলামিন (১৯)। তাদের কাছ থেকে একটি কম্পিউটার, সাতটি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ২০টি মোবাইল ও নগদ ৬৬,৮৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মোবাইলের 'আইএমইআই' নম্বর পরিবর্তন করাটাই বড় অপরাধ। যে সফটওয়্যার তারা ব্যবহার করতো তা কিন্তু চাইলেই ডাউনলোড করা যায় না। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাও এর সঙ্গে জড়িত। যারা বাংলাদেশ এ কাজ করছে তারা প্রত্যেকেই অপতৎপরতায় লিপ্ত। পুরো কার্যক্রমটি অবৈধ।

মাহফুজুর রহমান আরও বলেন, গ্রেফতারকৃতরা নিজেরাই ওই অ্যাপের মাধ্যমে চোরাই মোবাইলের 'আইএমইআই' নম্বর বদলাতো। এ চক্রের মধ্যে কয়েকজন ব্যবসায়ীও রয়েছে, যারা ওই সফটওয়্যার ও অ্যাপস সরবরাহ করতো। তাদের বিষয়েও র‌্যাব নজরদারী বাড়িয়েছে। তাদেরকে গ্রেফতারেও অভিযান চালানো হবে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি