২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৩ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৩

আগামী ২৪ মে’র আগে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দিয়েছেন। আজ সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে’র আগে কোনও শিক্ষা প্রতিষ্ঠান কোনও পরীক্ষা নিতে পারবে না। বিসিএস পরীক্ষার তারিখও সমন্বয় করতে হবে। যেসব পরীক্ষা নেওয়া হচ্ছে তা বন্ধ রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। সেসব পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, দেশের সব বিশ্ববিদ্যালয় আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

আরও পড়ুন- 

হল খোলা ও সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
এসিআই এর ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক
এসিআই এর ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী