গোপালগঞ্জ ও বরিশাল সফর করতে পারেন নরেন্দ্র মোদি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১০:৩৩আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:৪৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন বাংলাদেশ সফরকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধের পাশাপাশি গোপালগঞ্জের ওরাকান্দিতে ‘মতুয়া’ সম্প্রদায়ের একটি পবিত্র মন্দির এবং বরিশালের শিকারপুরে ‘সতীপীঠ’ পরিদর্শনে যেতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসছেন তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী আগামী ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধে যাবেন। একই দিনে তিনি ওরাকান্দি মন্দির ও ‘সতীপীঠ’ পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী মোদি ‘মতুয়া’ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে ওরাকান্দি মন্দির যাবেন। একইসঙ্গে বরিশাল জেলার শিকারপুরে ‘সুগন্ধা শক্তিপীঠ’(সতীপীঠ) মন্দির পরিদর্শন করবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, নরেন্দ্র মোদি কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠি বাড়ী এবং কুশিয়ারায় ব্রিটিশ শাসনের বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতিনের পৈত্রিক বাড়িও যেতে চান।

দিল্লিতে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা বলেন, এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী ওরাকান্দি মন্দির সফর করছেন। তবে ‘সতীপীঠ’ ও অন্যান্য স্থানে তার সফর নিশ্চিত হয়নি। যদিও সফর নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা এবং বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের পৃথক পৃথক গ্রুপ এই হাইপ্রোফাইল সফরের আগে নিরাপত্তার বিভিন্ন দিক যাচাই করতে ইতোমধ্যে এই এলাকাগুলো পরিদর্শন করেছেন।

তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ২৭মার্চ শুরু হতে যাওয়া আগে দফায় অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ‘মতুয়া’ সম্প্রদায়ের ভোটারদের মন জয়ের জন্য ওরাকান্দি মন্দির পরিদর্শন করবেন। ‘মতুয়া’ সম্প্রদায়ের ভোট উত্তর চব্বিশ-পরগনা এবং নদিয়া জেলায় বিজেপি ও টিএমসি (তৃণমূল কংগ্রেস)-এর মধ্যে লড়াইয়ে অন্যতম জয়-নির্ধারক হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর সম্পর্কিত এজেন্ডা নির্ধারণে আজ বৃহস্পতিবার ঢাকা সফর করবেন।

সফরসূচি অনুসারে প্রধানমন্ত্রী মোদী ২৬ মার্চ একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন এবং দুই দিনের ঢাকা সফর গুটিয়ে পরের দিন ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। কোভিড-১৯ মহামারির পর এটি হবে মোদির প্রথম বিদেশ সফর।

ভারতের প্রধানমন্ত্রী তার সফরের প্রথম দিন (২৬ মার্চ) অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচিতে যোগ দেবেন। পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন।

আরও পড়ুন-

মোদির সফর চূড়ান্ত করতে ঢাকা আসছেন জয়শঙ্কর

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম