কে কত বড় নেতা, সবাইকে আমি চিনি: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ২২:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:৫৫

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কে কত বড় নেতা, সবাইকে আমি চিনি। ওয়ান ইলেভেনের পর আমি দেখেছি, কে আপনারা কী? এই কোম্পানীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সবাইকে দেখেছি।’ রবিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ৭ মার্চ উপলক্ষে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমি কারও কাছে মাথা নত করবো না। কারও রক্ত চক্ষুকে আমি ভয় করি না। উপরে আল্লাহ আর আমার নেত্রী শেখ হাসিনা। এই দুটোর বাইরে আমি নেই।’

বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ৪৭ বছরের রাজনীতিতে যাদের পুনর্বাসিত করেছি আজকে তারাই আমার বিরুদ্ধে। কেন আমি মাদকের বিরুদ্ধে বলেছি। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলা ভাষাবাসীর কাছে আমার একটা ভাবমূর্তি গড়ে উঠেছে। এটা আপনারা বরদাশত করতে পারছেন না। এগুলো নয়। আমি বলেছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কোম্পানীগঞ্জে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এজন্য ষড়যন্ত্র করছেন।’

তিনি জনস্বার্থের পক্ষ নিয়েছেন বলে এ সময় মন্তব্য করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার