কোম্পানীগঞ্জে চলছে ১৪৪ ধারা: আটক ২৮, জনমনে আতঙ্ক

নোয়াখালী প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ১৪:৩৫আপডেট : ১০ মার্চ ২০২১, ১৫:০৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় পুলিশ ২৮ জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় বসুরহাট পৌরসভা এলাকায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর। ১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। পুলিশ যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে।    

ওসি জানান, আটককৃতদের যাচাই-বাছাই চলছে। কে কোন গ্রুপের লোক এ বিষয়ে এখনও জানা যায়নি। তবে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত বসুরহাট বাজারের পৌরসভা প্রাঙ্গণ এলাকার বিভিন্ন স্থানে দফায় দফায় আবদুল কাদের মির্জা এবং বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় একজন নিহতসহ দু’গ্রুপের অন্তত ১৩ জন গুলিবিদ্ধ এবং ৩০ জন আহত হয়েছেন। 

আরও খবর: বসুরহাটে আবার সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি