‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ০৭:৪১আপডেট : ১১ মার্চ ২০২১, ০৭:৪৭

বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছে। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

১৯৮৩ সালে জন্মগ্রহণকারী নড়াইলের ছেলে মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলছেন। ওই বছরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। প্রতিভাবান এই খেলোয়ার ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লড়াকু মানসিকতার জন্য তিনি শুধু বাংলাদেশ নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন।

বর্তমানে তিনি নড়াইলের একজন সংসদ সদস্য।

/এসএসজেড/এফএস/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন