মৃত্যু বেড়েছে ৮৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৮:১৮আপডেট : ২০ মার্চ ২০২১, ১৮:১৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৫৭৭ জন, সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৮জন।

শনিবার ( ২০ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহের ( ৭ মার্চ থেকে ১৩ মার্চ) তুলনায় চলতি সপ্তাহে ( ১৪ মার্চ থেকে ২০ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ। গত সপ্তাহে মারা গিয়েছেন ৭৬ জন আর চলতি সপ্তাহে মারা গেছেন ১৪১ জন। মৃত্যুর হার বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

মৃতদের মধ্যে ১৩ জনের বয়স ষাটের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী সাতজন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৫৫১ জন আর নারী মারা গেছেন দুই হাজার ১১৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৫৮ শতাংশ আর নারী ২৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন আর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

অধিদফতর জানায়, মৃত্যুর পাশাপাশি গত সপ্তাহের তুলনায় নুমনা পরীক্ষা, শনাক্তের হার এবং সুস্থতার হারও বেড়েছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের