মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নারী প্রকৌশলী নিহত

গাজীপুর প্রতিনিধি 
২১ মার্চ ২০২১, ০৯:৩৩আপডেট : ২১ মার্চ ২০২১, ০৯:৩৩

অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী প্রকৌশলী মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) রাত আনুমানিক সোয়া ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানার ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

মার্জিয়া আক্তার গাজীপুর মহানগরের সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৬নং জোনের (বাসন) উপ-সহকারী প্রকৌশলী।

বাসন থানার উপ-পরিদর্শক এসআই আল আমিন জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তার অফিস থেকে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছুলে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আনিকা মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পল্লবীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ
পল্লবীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি