২০২১ সালের হজ প্রটোকল ঘোষণা সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ০৮:১২আপডেট : ২২ মার্চ ২০২১, ০৮:১২

দুনিয়াজুড়ে করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২১ সালের হজ প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

প্রটোকলে বলা হয়েছে, সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। এতে নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন শেষ হবে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাদাত হোসাইন। নতুন হজ প্রটোকল ঘোষণার প্রেক্ষাপটে নিজেদের প্রস্তুতি নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন তিনি। মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তবে এই করোনাকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতজনকে হজ করার অনুমতি দেবে সেটা দেখার বিষয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে বিদেশিদের পবিত্র হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভারতের ‘কাঁঠাল রাজধানী’ পানরুটি
১২ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন
সর্বশেষ খবর
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল