উইঘুর নিপীড়ন, চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও মিত্রদের

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ০৮:২২আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৮:২২

চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার পশ্চিমা দেশগুলোর এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

নতুন এ নিষেধাজ্ঞায় চীনের চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তাদের মধ্যে জিনজিয়াং-এর পুলিশ প্রধানও রয়েছেন।

এর পরপরই চীন ইউরোপীয় ইউনিয়নের ১০ ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দিশিবিরগুলোতে উইঘুরসহ অন্তত ১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন। এসব গণআটক কেন্দ্রে বন্দিদের ওপর নির্মম নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে 'সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র' হিসেবে বর্ণনা করে থাকে। চীনের জিনজিয়াং-এ উইঘুর বন্দিশিবির

উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণকে গণহত্যা হিসেবে বিবেচনা করে কানাডা ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জিনজিয়াং-এর পরিস্থিতি যে গণহত্যা তা সম্পর্কে ওয়াকিবহাল। সেখানে চীনের আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার